দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন পুণ্যার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকায় মহামানবখ্যাত গণেশ পাগলের বাৎসরিক মেলা দেখে একটি পিকআপ ভ্যানে করে খুলনার ডুমুরিয়া উপজেলার উদ্দেশে ফিরছিলেন পুণ্যার্থীরা।
পথে উলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা স্বামী-স্ত্রীসহ পিকআপ ভ্যানে থাকা অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানিয়েছে, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত দুটি যান উদ্ধারে কাজ চলছে।
জে আই